বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের ছয়সূতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর থেকে একটি অটোরিকশায় তিন যাত্রী ভৈরবের দিকে যাচ্ছিলেন। ছয়সূতী এলাকা অতিক্রমকালে পেছনে থাকা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত দুই জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রকৌশলীর
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম