বিদেশ যেতে চাওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে নাজমার স্বামী কাউছার আলম তুহিন পলাতক। তুহিন ও নাজমা দুই সন্তান নিয়ে ফাজিলপুর এলাকার রকি মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্বজন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নাজমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তুহিন। এ সময় সন্তানরা বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় নাজমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোহসিন জানান, স্বজনরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নাজমা দুবাই যেতে চেয়েছিলেন। কিন্তু তুহিন আপত্তি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে নাজমাকে হত্যা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী