নিয়ন্ত্রণ হারিয়ে সবজির হাটে ট্রাক, নিহত ৪

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ১০:১২আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১০:৩৩

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাকচাপায় চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন। রবিবার (২ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৬২), মাহমুদাবাদ মেশিনঘর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫) এবং বেলাব উপজেলার পুরাদিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম। নিহত আরেকজন ও আহতদের পরিচয় জানা যায়নি। 

ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর হেসেন জানান, কাঁচামালবাহী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া আসলে ভৈরব থেকে আসলে সড়কের পাশের (ফুটপাতের) বাজারে উঠে যায়। এতে সবজি বিক্রেতা ও অটোরিকশার যাত্রীসহ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন ছয় জন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে চার জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম