শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ০৯:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৯:৪১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জহিরুল ইসলাম (২২) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জহিরুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার হালিউরা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, মাস দুয়েক আগে স্ত্রী ফজিলা খাতুনকে নিয়ে ওই ভাড়া বাড়িতে ওঠেন জহিরুল। সোমবার সকালে অসুস্থতাবোধ করায় কাজে যাবেন না বলে স্ত্রীকে জানান। পরে একাই কাজে চলে যান ফজিলা। মধ্যাহ্ন বিরতিতে বাসায় আসলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে জহিরুলকে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে বাড়ির অন্যদের সহযোগিতায় দরজা খুলে ঘরে ঢুকে দেখেন, জহিরুল গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। 

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় ক্ষোভে আত্মহত্যা করেছেন জহিরুল। লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে