বাজারে সাবেক চেয়ারম্যানের সমর্থককে মারধর, সংঘর্ষে আহত ১০ 

মাদারীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৮:৪১আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:৪১

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার লক্ষ্মীপুর বাজারে বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পরায় বন্ধ রয়েছে লক্ষ্মী বাজারের দোকানপাট।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লক্ষ্মীপুর বাজারে যান সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কাজীর সমর্থক ইমাম বেপারী। এ সময় বর্তমান চেয়ারম্যান মৌসুমী সুলতানার সমর্থক শহিদুল সরদার তাকে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে বাজারের ভেতর শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন ১০ জন। 

এ সময় বেশকয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটেরও অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের ভর্তি করা হয় শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। এদের মধ্য ইলিয়াস সরদার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, খবর পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ বলেন, সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান চলছে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। নির্বাচনে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর স্ত্রী মৌসুমী সুলতানা। এরপর থেকেই সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। পাল্টাপাল্টি মামলাও হয়েছে বেশ কয়েকটি। 

/টিটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ