নৌকাবাইচ দেখতে গিয়ে আড়িয়াল খাঁ নদে যুবক নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১১:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১:৩৬

মাদারীপুর সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদে নৌকা ডুবে জিসান শিকদার (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় খোয়াজপুর ইউনিয়নের রাজারচর গ্রাম সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।

জিসান শিকদার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের হায়দার শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে বাহেরচর কাতলা গ্রামের থেকে খোয়াজপুর এলাকায় ৯ জন যুবক নৌকায় চড়ে নৌকাবাইচ দেখতে রওনা হন। নৌকাটি বাইচের স্থানে পৌঁছানোর কিছুক্ষণ পরে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছান। তারা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে উদ্ধার করতে না পেয়ে ফিরে আসেন।

জিসানের বাবা হায়দার শিকদার বলেন, ‘হঠাৎ নৌকায় পানি উঠে ডুবে যায়। কোনোভাবে বেশ কয়েকজন সাঁতরে পারে উঠে যায়। কিন্তু আমার ছেলে আর উঠতে পারেনি। এখনও তার সন্ধান পাইনি। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন আমার ছেলেকে উদ্ধার করে দেয়।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনা শুনেছি। উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি