সেতুতে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

শরীয়তপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৬ আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২৩:২২

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। রবিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিদ, জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী ও টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ।

সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার জানান, শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ঢাকার সদরঘাট থেকে ‘স্বর্ণদ্বীপ প্লাস’ নামের লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে মেঘনা নদী থেকে জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। এরপর গোসাইরহাটের সাইক্কা এলাকার সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। ওই ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‌‘লঞ্চ দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত তিন যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি