৪ দিন ধরে বিদ্যুৎ নেই গোপালগঞ্জের কয়েক এলাকায়

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৮:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:৫০

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের চার দিনের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কয়েকটি এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে সিত্রাংয়ের তাণ্ডবের পর মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলা সদরসহ অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে এখনও উপজেলার বাগঝাপা, মাজড়া (একাংশ), হিরোন্যকান্দি, পরানপুর, মিরারচর এবং কাশিয়ানী বিদ্যুৎ অফিসের আওতাধীন পাশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাংখারচর, লংকারচর, চরসুচাইল ও পাচাইলসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎহীন রয়েছে। এতে ভোগান্তি বাড়ছে ওইসব এলাকার বাসিন্দাদের।

ওইসব এলাকার বাসিন্দারা জানান, চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখা মাছ, মাংস ও খাদ্যসামগ্রী। লেখাপড়ায় বিঘ্ন ঘটছে এইচএসসি পরীক্ষার্থীদের। মোবাইল ফোনে চার্জ না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অনেকে।

সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামের তৌহিদুর রহমান বলেন, ‘সোমবার সকালে আমাদের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এরপর থেকে আমরা অন্ধকারে রয়েছি। চার দিন আগে ঘূর্ণিঝড় শেষ হয়েছে। কিন্তু এখনও বিদ্যুৎ আসেনি। মোবাইলে চার্জ নেই। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

পাংখারচর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে ঝড়ের আগে বিদ্যুৎ গেছে। এখনও আসেনি। অফিসে একাধিকবার জানালেও এখন পর্যন্ত বিদ্যুতের কোনও লোকজন আসেনি। খুব খারাপ অবস্থার মধ্যে আছি।’

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাশিয়ানী অফিসের ডিজিএম মো. ওমর আলী বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। বাকি সংযোগও দ্রুত দেওয়ার জন্য কাজ করছেন কর্মীরা।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী