ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় আড়াই ঘণ্টা ফেরি বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১১:১৯আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:১৯

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় ঘাটে নদী পারের অপেক্ষায় ছিল শতাধিক যানবাহন।

ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে চারদিক অন্ধকার নেমে আসে, কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ‘ভোর সাড়ে ৫টা কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল পৌনে ৮টায় কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘এই নৌপথে ছোট-বড় মোট ১১টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এখন ঘাটে কোনও যানবাহনের সিরিয়াল নেই।’

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের