কাপাসিয়ায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বাবা নিহত, ছেলে আহত

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ০১:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০১:২০

গাজীপুরের কাপাসিয়ায় ধানক্ষেতে মাছ শিকার করতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কৃষক কবির আকন্দ (৫২) নিহত হয়েছেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে নিহতের ছেলে আহত হয়েছেন।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টেকমেরুন গ্রামের ঘটনাটি ঘটে। রবিবার (৩০ অক্টোবর) নিহত ব্যক্তির লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত কবির কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাউনাট পূর্বপাড়ার (ডুয়াইপাখরী) গ্রামের মৃত সিরাজ উদ্দিন আকন্দের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, শনিবার (২৯ অক্টোবর) রাতে বাড়ির পাশে বিলে মাছ শিকার করতে যান কবির আকন্দ। রাতে বাড়ি না ফেরায় রবিবার ভোর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে বাড়ির পাশের টেকমেরুন গ্রামের তমিজ উদ্দিনের ধানক্ষেতের আইলে কবিরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ছেলে শিমুল আকন্দ। এ সময় বাবাকে উদ্ধার করতে গিয়ে শিমুলও বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ধানক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে কবির আকন্দের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মাছ ধরার কোচ, টর্চলাইট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছিলেন কাপাসিয়া থানার ওসি।

এর আগে গত ১৫ অক্টোবর রাতে একই উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক প্রবাসী নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

/এনএআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি