প্রকৃতির নিয়মেই পৃথিবীতে বারবার মন্দা আসে: দুর্যোগ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ০৩:৫৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৪:২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘প্রকৃতির নিয়মেই পৃথিবীতে বারবার মন্দা আসে। আবার বিশ্ব সেই মন্দাকে কাটিয়ে নতুন করে জীবন শুরু করে। বাংলাদেশ এর আগেও অনেক মন্দা সফলভাবে মোকাবিলা করেছে।’

রবিবার (৬ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রীশী রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উব্দোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এর আগে আমেরিকা যখন মন্দার প্রভাব প‌ড়েছিল, তখন মন্দা আমাদের প্রভা‌বিত কর‌তে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেটা মোকাবিলা করেছে। করোনার সময় দুই বছর আমরা নিয়ন্ত্রণ করেছি।’

সারা বিশ্বেই খাদ্যদ্রব্যসহ অন্যান্য সামগ্রী সরবরাহ বি‌ঘ্নিত হওয়ায় দ্রব্য মূল্যের দাম বেড়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির আউটলেট খোলা হয়েছে। সেখানে অনেক কম দামে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করছে। আবার খাদ্য মন্ত্রণালয় ওএমসের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি হ‌চ্ছে।’

বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের বিরু‌দ্ধে যেকোনও কর্মকাণ্ড সাংবিধানিক আইন অনুযায়ী সরকার তা মোকাবিলা করবে।’

/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি