জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপির ৯ নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৬:২৮আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৬:২৮

মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ দলটির ৯ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেনের আদালতে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, আগে ওই মামলায় বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালতে আবেদন করলে ছয় সপ্তাহের জামিন দেন। আজ মেয়াদ শেষে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলেন।

এর পরিপ্রেক্ষিতে মামলার এজহারভুক্ত জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১১৫ নেতাকর্মী সংশ্লিষ্ট আদালতে জামিনের আবেদন করলে আদালত ৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ওসি জামাল উদ্দিন জানান, বুধবার বিএনপির ১১৫ নেতকর্মী জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক জেলা বিএনপির সদস্য সচিবসহ ৯ আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। এতে গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি