এক ইউনিয়নেই পোড়ানো হলো ৮০ হাজার ইঁদুরের লেজ  

মাদারীপুর  প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৮:০৯আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৮:০৯

‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্যে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ইউনিয়নের প্রায় ৮০ হাজার ইঁদুর মারা হয়েছে। 

পরে শুক্রবার (১১ নভেম্বর) এসব ইঁদুরের সংগৃহীত লেজ পোড়ানো হয়। সকাল ১১টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫টি দলের কৃষকের উপস্থিতিতে এ লেজ বিনষ্ট করা হয়।

কাঠালবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি অফিস সূত্র জানায়, গত ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর মাসব্যাপী এ ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়। এ বছরে কাঠালবাড়ি ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা ৭৯ হাজার ৫৬১টি ইঁদুর মারে। পরে এসব ইঁদুরের লেজ সংরক্ষণ করা হয়। পরে আজ কাঠালবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকারের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন শেখ বলেন, ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে। আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে এদের উৎপাত বেশি। বাড়ির লেপতোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। তাই আমরা এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ইঁদুর ধরে মেরেছি।

কাঠালবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন, আমাদের কাঠালবাড়ি ইউনিয়নটি শিবচর উপজেলা পরিষদ থেকে রিমোট এলাকায় হওয়ায় আজ আমরা এখানে ইঁদুরের লেজ বিনষ্ট করতে এসেছি। এছাড়া একটি দেশে ইঁদুর প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের খাবার নষ্ট করে। এজন্যই ইঁদুর মেরে ফেলা হয়।

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী