বিএনপির গণসমাবেশের আগের দিন ফরিদপুরে আ.লীগের মিছিল

ফরিদপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৯:৩৬ আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৯:৩৬

দেশব্যাপী বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করছে অভিযোগ তুলে এর প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১১ নভেম্বর) আছরের নামাজের পর শহরের আলীপুর শেখ রাসেল স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইমামউদ্দিন স্কয়ার, মুজিব সড়ক দিয়ে গিয়ে সিভিল সার্জনের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে এই মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক ছাত্র নেতা জামাল হোসেন মিয়া প্রমুখ।

বিএনপির গণসমাবেশের আগের দিন ফরিদপুরে আ.লীগের মিছিল

এর আগে জুমার নামাজের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।

শামিম হক বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। আর সেই জন্য আজ ফরিদপুরের রাজপথে আমরা উপস্থিত হয়েছি। বিএনপির সমাবেশে দেখবেন, একই লোক সব জায়গায়। কিছু সংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন জোরদার করতে হলে মানুষের ভালোবাসা নিয়ে রাজপথে থাকতে হবে।

/এফআর/
সম্পর্কিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি