পাঁচজন নিহতের ১০ দিন পর বেপরোয়া গতির সেই বাসচালক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ২০:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২০:৩০

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র, নারী ও শিশু সহ পাঁচ জন নিহতের ঘটনায় সাকুরা পরিবহনের চালক মো. সোহেল মজুমদারকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৮। এই চালক ঢাকা উত্তর সিটি করপোরেশনের আনন্দনগর মহল্লার বাসিন্দা মো. ফারুক মজুমদারের ছেলে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে র‌্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার লে. কর্নেল কে এম শাইখ আক্তার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এর আগে, সোমবার দিবাগত রাতে র‌্যাব-৪ এর সহায়তায় র‌্যাব-৮ ঢাকার মিরপুরের দারুস সালাম থানাধীন উত্তর বাঘবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ৫ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর এলাকায় বেপরোয়া গতিতে চলা সাকুরা পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই দুজন যাত্রী এবং পরে আরও তিন জনসহ মোট পাঁচ জন নিহত হন। এতে আহত হন ওই বাসের আরও ১৫ যাত্রী।

র‌্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার লে. কর্নেল কে এম শাইখ আক্তার জানান, দুর্ঘটনাটি জাতীয় ও স্থানীয়ভাবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে। দুর্ঘটনার পর থেকেই ওই  বাস চালক আত্মগোপন করে। এই ঘটনায় নিহত একজনের ছেলে রমজান বাদী হয়ে গত ৬ নভেম্বর ভাঙ্গা হাইওয়ে থানায় একটি মামলা করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, ওই বাসের সহযোগী মো. বাদল বিশ্বাসকে (২৬) গত ৯ নভেম্বর দিবাগত রাতে ভাঙ্গার গোলচত্বর এলাকা থেকে গ্রেফতার করে ১০ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী