আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ২১:২৬আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২১:২৬

টাঙ্গাইলের সখিপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাই ভাই সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে।

তন্ময় ওই ওয়ার্ডের আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে। সে সখিপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় তন্ময় স্থানীয় তালুকদার ভিলা নামের চার তলা ভবনের ছাদে কাঁচা বাঁশের সঙ্গে আর্জেন্টিনার পতাকা বেঁধে টানাতে যায়। এ সময় ভবনের ওপর দিয়ে বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা বাঁশের স্পর্শ হয়। এতে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘পতাকা টানাতে গিয়ে ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী