থামছে না বর্তমান-সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, প্রাণ গেলো একজনের

ফরিদপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৫:২৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৫:২৮

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর বাজারের দখল নিয়ে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে হাটকৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জালাল শেখ (৩৮)। তিনি একই ইউনিয়নের নিজগ্রামের শুকুর ফকিরের ছেলে। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থক বলে জানা গেছে।

জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে গত দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে জালালসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় জালাল শেখকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকেও দুই পক্ষের কর্মী-সমর্থকরা হাটকৃষ্ণপুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থক গিয়াস উদ্দিন তালুকদারের (৪০) ডান হাতের কবজি কেটে নেয় বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকরা।

আহত গিয়াস উদ্দিন তালুকদার একই ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের নয়ন তালুকদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বিস্তারিত জানতে সদরপুর কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি