মোটরসাইকেলে রেলক্রসিং পার, ট্রেনের ধাক্কায় চিকিৎসকসহ দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২১:৪৮আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২১:৪৮

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকায় রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলাম প্রিন্স (৪০) ও  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কুরবানী পাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আহসান হাবীব তারেক (৩৮)। আমিনুল ইসলাম প্রিন্স আমান গ্রুপের আমান ফিড লিমিটেডের ভেটেরিনারি চিকিৎসক এবং আহসান কেমিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় মোটরসাইকেলযোগে কালীগঞ্জের খঞ্জনা এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন নিহত প্রিন্স ও আহসান। এ সময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই ক্রসিং পার হওয়ার সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে আহসান হাবীব তারেক ঘটনাস্থলে মারা যান। আমিনুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার দিয়ে ঢাকায় রেফার্ড করেন। ওই হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইউনুস কবির বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটে গুরুতর আহত চিকিৎসক আমিনুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার্ড করা হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থল থেকে তারেকের লাশ উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম প্রিন্স সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের