নিখোঁজের ২ দিন পর মিললো গৃহবধূর লাশ

মাদারীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১১:০২আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:০৪

মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক গৃহবধুর (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টায় উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

ভুক্তভোগীর বাড়ি সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তার স্বামী সৌদি আরবে থাকেন। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। স্বজনদের দাবি, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। 

পুলিশ ও স্বজনরা জানান, গত বুধবার বিকালে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হন তিনি। দাদির সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরেননি। পরে কোনও খোঁজ না পেয়ে চারদিকে খোঁজখুঁজি শুরু করেন স্বজনরা। শুক্রবার বিকালে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে যান। এ সময় গলায় দড়ি পেঁচানো অবস্থায় গাছের ডালসহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভুক্তভোগীর খালাতো বোন বলেন, ‘আমার আপুকে ধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সে আত্মহত্যা করার মানুষ না। দুটি ছোট সন্তান  রয়েছে। আমর এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী