বিয়ের কথা বলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ২২:৩৬আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২২:৩৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের কথা বলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় উজ্জল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত উজ্জল আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে। রবিবার (২৭ নভেম্বর) বিকালে র‌্যাব-১১-এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু বলেন, ‘মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো উজ্জল। এরই মধ্যে প্রেমের প্রস্তাব দিলে ছাত্রী প্রত্যাখ্যান করে। তিন মাস আগে সহযোগীদের দিয়ে ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যায় উজ্জল। সেখানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়।’ 

তিনি বলেন, ‘পরিবারের কথা ভেবে ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি গোপন রাখে। পরে একইভাবে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করা হয়। তখন বিয়ের কথা বললে অস্বীকৃতি জানায় উজ্জল। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ২৪ নভেম্বর আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর উজ্জল আত্মগোপনে চলে যায়। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে উজ্জল। তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী