নরসিংদীতে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:০৮

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিককে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মির্জারচর ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল মানিক মির্জারচরের মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মানিকের সঙ্গে স্থানীয় ফারুক গ্রুপের বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই মানিককে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদীভাঙন বিষয়ক এক সভায় অংশ নেন চেয়ারম্যান মানিক। বিকাল সাড়ে ৪টার দিকে সভা শেষ হওয়ার পর বের হলে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় জাফর ইকবাল মানিককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।’ 

নিহত জাফর ইকবাল মানিকের ভাই বারসন মিয়া বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গুলি করে মানিককে হত্যা করেছে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে চেয়ারম্যান জাফর ইকবাল মানিক নিহত হয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম