টাঙ্গাইলে চলছে না বাস, দুর্ভোগে সাধারণ মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১১:৫৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:৫৮

টাঙ্গাইলে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে কোনও বাস ঢাকার দিকে ছেড়ে যায়নি। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাস মালিকরা বলছেন, যাত্রী সংকটের কারণে বাস তেমনটা ছাড়া হচ্ছে না। মাঝে মাঝে দুই-একটি বাস ঢাকার দিকে যাচ্ছে।

জানা গেছে, আজ টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে কোনও বাস ছাড়েনি। এছাড়া উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে অল্প সংখ্যক গণপরিবহন ঢাকার দিকে যেতে দেখা গেছে। বাস না চলায় সাধারণ যাত্রীরা বিকল্প উপায়ে যাতায়াত করছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দিয়ে ছোটবড় মিলিয়ে ১৬ হাজার ৬১৬টি পরিবহন পারাপার হয়েছে। এতে ঢাকাগামী পরিবহনের সংখ্যার থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা বেশি ছিল। সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ৯ হাজার ১৩৯টি এবং সেতুর পশ্চিম টোলপ্লাজা অতিক্রম করেছে ৭হাজার ৪৭৭টি গাড়ি। এই সময়ে গণপরিবহন সেতু পারাপার হয়েছে ২ হাজার ৪১২টি। এর মধ্যে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল এক  হাজার ১৯২টি, যা স্বাভাবিক সময়ে ১২ হাজার থেকে ১৩ হাজার পরিবহন সেতু পারাপার হয়।

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা। তবে শনিবার সকাল থেকে ঢাকামুখী মহাসড়ক ফাঁকা। অন্য জেলা থেকে ঢাকার দিকে বাস আসছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশ থাকায় ঝুঁকি এড়াতে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকালও বাস কম চলাচল করেছে। আজ কোনও টাঙ্গাইল থেকে বাস ছাড়ছে না।’

টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘বাস চলাচল বন্ধ করা হয়নি। যাত্রী সংকটের কারণে বাস কম যাচ্ছে। বাস বন্ধের কোনও নির্দেশনা নেই।’

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান