ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি, আটক ৬

নারায়নগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:৫৬

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ছয় জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকার চেকপোস্টে তল্লাশি করে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। 

দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সকাল থেকে তল্লাশি চালিয়ে কয়েক দফায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়।’

আরও পড়ুন: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

আটককৃতরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কিনা—জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘তারা বিএনপির রাজনীতিতে যুক্ত কিনা, সে বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই করে পরে বলা সম্ভব হবে।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জে লঞ্চ চলাচলও বন্ধ

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে কোনও বাস ঢাকার দিকে ছেড়ে যায়নি। মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। নারায়ণগঞ্জ থেকে সবগুলো রুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে হেঁটে ও অন্যান্য বিকল্প যানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপভ্যান ও অটোরিকশা সাইনবোর্ড মোড়ে থামিয়ে দিচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম