বিজয় র‌্যালিতে অটোরিকশার চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

শরীয়তপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৮ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৮

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিজয় র‌্যালিতে অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবয়রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লামিয়া আক্তার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। ১০ নম্বর চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বিজয় র‌্যালি শুরু হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা র‌্যালিতে ঢুকে যায়। এ সময় অটোরিকশার নিচে পড়ে লামিয়া। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে।

চর ভয়রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমীন বলেন, ‌‘র‌্যালির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত হচ্ছিলাম। শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করেছিলো। র‌্যালির জন্য বাঁশিতে ফুঁ দিলে তারা মাঠে আসছিলো। এ সময় হঠাৎ পেছন থেকে একটি অটোরিকশা চাপ দিলে লামিয়া ঘটনাস্থলেই মারা যায়।’

লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, ‘আমার আদরের ধন চলে গেছে। কয়েকদিন পর ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার মেয়েকে নিয়ে আর যাওয়া হলো না।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি