ছাদে গাছ পড়া নিয়ে ঝগড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ২২:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২২:১৬

নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নে জায়েদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মামুন মন্ডলের স্ত্রী।

নিহতের স্বামী মামুন মন্ডল দাবি করেন, গত কয়েকদিন ধরে প্রতিবেশী সেকুল আমাদের বাসার ছাদে গাছ কেটে ফেলে রেখেছে। এর ফলে গাছ পড়ে আমাদের বাড়ির একটি পাইপ ফেটে গেছে। এ নিয়ে আপত্তি করলে সেকুল জানিয়েছিল, তাদের গাছ নিয়ে যাবে এবং আমাদের পাইপ মেরামত করে দেবে। কিন্তু ২/৩ দিন হয়ে গেলেও তারা কথা রাখেনি।

তিনি আরও দাবি করেন, বিকালে এই বিষয় নিয়ে আমার স্ত্রী তাদের প্রশ্ন করেন- কেন গাছগুলো সরাচ্ছে না? এসব নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের বাড়ির সদস্যরা মিলে আমার স্ত্রীর ওপর হামলা চালায়। এ সময় বাধা দিলে আমার ওপরও হামলা করে। মারধরের এক পর্যায়ে আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাসেল দাবি করেন, প্রতিবেশী সেকুল, জুম্মান, রানা, শিল্পী ও সুমনসহ আরও কয়েকজন আমার মায়ের ওপর হামলা করে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে জায়েদা বেগমকে মারধর করা হয়েছে। তার নাকে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা হবে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি