জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১৩:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৮

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতালেব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এর আগে সকাল ১০ টায় উপজেলার ভুবনেরচালা গ্রামে হামলার ঘটনা ঘটে। মোতালেব হোসেন ওই গ্রামের বাসিন্দা।

কাপাসিয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমীন পালোয়ান জানান, মোতালেবের সঙ্গে প্রায় ৭-৮ বছর ধরে পাশের বাড়ির আমিনুল ইসলাম রাসেলদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে উভয় পক্ষ সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়। পরে আদালতে মামলা বিচারাধীন থাকায় পরিষদ তাদেরকে বিষয়টি আদালতেই সমাধান করার পরামর্শ দেন।  

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, মোতালেবের সঙ্গে পাশের বাড়ির আমিনুল ইসলাম রাসেলদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সকালে স্ত্রীসহ ছেলেকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে যান মোতালেব। এ সময় রাসেল ও মোতালেবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মোতালেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

স্বজনেরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে স্বজনেরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসঅই) মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাটি রাতেই কাপাসিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি