ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৫

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে নৌযান বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া বাসচালক নুরু শেখ বলেন, ‘গত ১৫ দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। মাঝখানে কয়দিন কুয়াশা কম ছিল। কিন্তু ৩-৪ দিন ধরে আবার বেশি কুয়াশা পড়ছে। এতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গাড়িতে থাকা যাত্রী ও আমাদের কষ্ট হচ্ছে।’ 

নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে

পদ্মা সেতু পার হয়ে কেন যাননি—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের অনুমতি নেই। আমরা সাধারণত যাত্রী নিয়ে গাবতলী পর্যন্ত যাই। এ কারণে প্রতিনিয়ত এই নৌপথই ব্যবহার করতে হয়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের