আলফাডাঙ্গায় নারিকেল গাছের কাছে নৌকা পরাজয়

ফরিদপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২১:৩৭ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:৩৭

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু। তিনি নারিকেল গাছ প্রতীকে চার হাজার ৯৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুর রহমান তিন হাজার ৬৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এ ছাড়া জগ প্রতীকে এ কে এম আহাদুল হাসান পেয়েছেন দুই হাজার ৯৬ ভোট ও মাহাবুব হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলা হলরুমে ফল ঘোষণা করেন ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান। এর আগে, পৌরসভার ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। শৈতপ্রবাহ ও ঘন কুয়াশার মধ্যে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জানান, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু। মোট ভোটার ছিলেন ১৩ হাজার ৮৪৯ জন। ৪২টি বুথে ভোটগ্রহণ করা হয়। মেয়র পদে চার জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি