সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চললো ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ১০:২০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:২০

সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পদ্মা নদীর এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাট এলাকায় আটকা পড়ে শতাধিক ছোট-বড় যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সরজমিনে, সকাল ৬টায় ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশাচ্ছন্ন ফেরিঘাট এলাকা। ফেরি বন্ধ থাকায় সড়কে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। যানবাহনের মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীর দুর্ভোগের পড়েন। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েন।

মেহেরপুর থেকে আসা বাস যাত্রী হাসান হাবিব বলেন, রাত ৩টার দিকে ঘাটে এসে কুয়াশায় আটকে পড়ি। তখন ঘন কুয়াশার ফেরি চলাচল বন্ধ ছিল। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারা রাত অনেক কষ্ট হয়েছে।

কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী আরেক যাত্রী কামরুল হাসান বলেন, জরুরি ব্যবসায়িক কাজে ঢাকা যেতে হবে। ভোরে মোটরসাইকেলে করে রওনা দিয়ে ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। কী আর করা ফেরি না ছাড়লে যেতে পারছি না। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার চালু থাকলে এতক্ষণে ঢাকায় চলে যেতে পারতাম।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে মাঝেমধ্যেই মাঝরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার দিবাগত রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী