প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো: নিক্সন

ফরিদপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ২০:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২০:৩৫

ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়ার। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন। আগামীতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে তার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশা আল্লাহ।’

বুধবার (৪ জানুয়ারি) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয় (প্রস্তাবিত) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই সংসদ সদস্য বলেন, ‘দুবাই প্রবাসী কবির মুন্সী তার নিজস্ব অর্থায়নে জায়গা জমি দিয়ে ঘর নির্মাণ করে শিক্ষার জন্য আজ যে দৃষ্টান্ত তৈরি করলেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। আশা করি, দেশের প্রতিটি বিত্তশালী ব্যক্তি যদি এভাবে এগিয়ে আসে স্মার্ট বাংলাদেশ গড়তে খুব বেশি সময় লাগবে না। প্রবাসে থেকেও দেশের জন্য কবির মুন্সীর এই অবদানকে দেশবাসীসহ প্রবাসীদের মাঝেও উৎসাহ জোগাবে।’

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী