৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১২:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:২২

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে চার ঘণ্টা বন্ধের পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ভারী কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন রাত থেকে পরদিন দিন অর্ধেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকে। বিশেষ করে মাঝ নদীতে ফেরি আটকা পড়ায় তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৭ দিনে প্রায় ৮৪ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল।

সরেজমিন আজ সকাল ৮টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন। আবার কয়েকটি ফেরি যানবাহন বোঝাই করে পন্টুনে দাঁড়িয়ে আছে। 

চুয়াডাঙ্গা থেকে ট্রাকে টমেটো ও ফুলকপি নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাটে আটকা পড়েন ব্যবসায়ী হোসেন আলী। এ সময় তিনি বলেন, ‘বেশকিছু দিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকে। প্রায় দিনই ঘাটে এসে আমাদের নদী পারের জন্য অপেক্ষা করতে হয়। আমাদের কাঁচামালের গাড়িগুলো ভোরের মধ্যে ঢাকায় না পৌঁছালে অনেক ক্ষতি হয়ে যায়। কারণ ভোরে না পৌঁছালে সারাদিনে আর তেমন কাঁচামাল বিক্রি করা যায় না, দামও কমে যায়।’

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান বলেন, ‘আজ সকালে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। চার ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমান এ নৌপথে ছোট ছোট-বড় ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।’

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী