ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

সাভার প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১২:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৪৭

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের মধ্যে তিন জন মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সাদিয়া আক্তারের (১৮) মৃত্যু হয়।

এর আগে শনিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়ম আক্তারের (২) মৃত্যু হয়। এরপর মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে তার মা জোসনা বেগম (২৫) মারা যান। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিস্ফোরণে দগ্ধ জোসনার স্বামী পোশাক শ্রমিক মঞ্জুরুল ইসলাম (৩৫) ও বড় বোন হোসনা বেগম (৩০)।

আরও পড়ুন: ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মায়ের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সাদিয়ার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

রান্নাঘরে জমে ছিল গ্যাস, দিয়াশলাই জ্বালাতেই দগ্ধ হয় পাঁচ জন

জানা গেছে, ধামরাই পৌরসভার কুমরাইল এলাকার একটি বাসার নিচ তলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন মঞ্জুরুল। গত শনিবার ভোরে বিকট শব্দে তাদের বাসায় আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিভিয়ে পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করেন। এ সময় আগুনে সবাই ঝলসে যান। পরে পাঁচ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

আরও পড়ুন: রান্নাঘরে জমে ছিল গ্যাস, দিয়াশলাই জ্বালাতেই দগ্ধ পরিবার

চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরও জানা, জোসনা বেগমের শরীরের ৭০ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ ও হোসনা বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের