রাস্তা পারের সময় পিকআপচাপায় কলেজশিক্ষক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ০০:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:১৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পারের সময় পিকআপচাপায় আব্বাস আলী পাটোয়ারী (৪০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্বাস আলী শ্রীনগর উপজেলার খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাসাল গ্রামের মৃত আসাদ আলী পাটোয়ারীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের সার্ভিস রাস্তা পার হওয়ার সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি পিকআপ তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলার নিমতলির একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি