ব্রেন স্ট্রোকে মৃত্যু, নিপাহ ভাইরাস বলে প্রচার

রাজবাড়ী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১৩:০৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৩:০৪

রাজবাড়ীর গোয়ালন্দে মুরাদ সরদার (১৮) নামে এক তরুণের ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে। তবে তার এ মৃত্যু নিপাহ ভাইরাসে হয়েছে বলে গুজব ছড়িয়েছে মানুষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মুরাদ সরদার উপজেলার বাহাদুরপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবুল সরদারের ছেলে। তিনি ২০২২ সালে এফকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ভোকেশনাল এসএসসি পাস করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, বমি, পাতলা পায়খানাসহ বেশ কিছু সমস্যার কারণে তাকে বুধবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

জানা গেছে, কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে মিলে খেজুরের কাঁচা রস পান করায় স্থানীয়দের ধারণা তিনি নিপাহ ভাইরাসে মারা গেছেন। যে কারণে তার বেশ কিছু বন্ধু ও আত্মীয়-স্বজন না বুঝেই এ মৃত্যুকে নিপাহ ভাইরাসজনিত বলে ফেসবুকে প্রচার করে। এতে জনমনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়।

মুরাদের চাচাতো ভাই স্কুল শিক্ষক আবুল কাশেম ও রেজাউল হক জানান, মুরাদ গত ৪/৫ দিন ধরে জ্বরসহ অন্যান্য সমস্যায় ভুগছিল। এ জন্য বাজারের চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে সেবন করে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকালের দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মুরাদ ১০/১২ দিন আগে কয়েকজন বন্ধুর সঙ্গে কাঁচা রস খেয়েছিল সত্য। কিন্তু নিপাহ ভাইরাস হলে তো অন্য বন্ধুদেরও হওয়ার কথা। চিকিৎসক তার মৃত্যুকে ব্রেন স্ট্রোক বলে ডেথ সার্টিফিকেটে লিখেছে। তবে মৃত্যুর আগে সেখানে মুরাদের ব্লাড স্যাম্পল নিলেও তার রিপোর্ট আমরা এখনও হাতে পাইনি।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহ মো. শরিফ বলেন, সুনির্দিষ্ট পরীক্ষা -নিরীক্ষা ছাড়া কোনও লক্ষণ দেখে নিপাহ ভাইরাসের বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। তাই এ বিষয়ে বিভ্রান্ত ও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া দরকার।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী