চাকা পাংচার হওয়ায় নেমে গেলেন যাত্রীরা, এরপরই বাসে আগুন

মাদারীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১৭:২৪ আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৭:২৪

মাদারীপুরের শিবচরে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রীরা। এ সময় বাসের বাক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে শিবচর এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকালে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বরিশাল এক্সপ্রেস। বিকাল ৩টার দিকে পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এসে পৌঁছায় বাসটি। এ সময় চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরই বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ওই বাসের যাত্রী অঞ্জনা সরকার বলেন, ‘চাকা পাংচার হলে আমরা বাস থেকে নেমে রাস্তায় দাঁড়াই। এরপর হঠাৎ বাসে আগুন ধরে যায়। বাসের বাক্সে রাখা আমাদের মালামাল ও ব্যাগসহ সবকিছু পুড়ে গেছে।’

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ইঞ্জিনে ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি আমরা।’

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুনুর রশিদ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কেউ হতাহত হয়নি। ইঞ্জিনে ত্রুটি থেকে আগুন ধরেছে বলে আমাদের ধারণা।’

/এএম/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
সর্বশেষ খবর
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক