স্ত্রী-সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ২২:৪৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২২:৪৪

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড দণ্ডিত এক কয়েদি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মানসিক রোগীর ওয়ার্ডে আত্মহত্যা করেছেন। কারা কর্তৃপক্ষ বলছে, ওই ওয়ার্ডের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় চার কারারক্ষীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত নজরুল ইসলাম (৩০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ওই আসামি স্ত্রী ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসকের তত্ত্বাবধানে মানসিক রোগীর ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে কারাগারের ওই ওয়ার্ডের ভেতরে দরজার নেট দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে কারারক্ষীরা। পরে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেল সুপার জানান, ২০২১ সালের ২০ মার্চ থেকে নজরুল ইসলাম এই কারাগারে ছিলেন। স্ত্রী ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

তিনি আরও জানান, এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও সর্বপ্রধান কারারক্ষী হামিদ গাজী, সহকারী প্রধান কারারক্ষী মঈন উদ্দীন ও কারারক্ষী রফিফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। কারাগারের জেলার লুৎফর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন ডেপুটি জেলার, একজন ফার্মাসিস্ট ও একজন কারারক্ষীকে কমিটিতে সদস্য করা হয়েছে। তাদেরকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের