মাহফিলে নিলামে এক হালি ডিম ১০ হাজার টাকা!

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ০৩:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:৩২

মানিকগঞ্জের সিংগাইরে ওয়াজ মাহফিলে কবরস্থান উন্নয়নে দান করা এক হালি ডিমের দাম নিলামে উঠলো ১০ হাজার টাকা। উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে শনিবার রাতে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে এই ডিম নিলামে ওঠে।

ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী। তিনি কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে আগত এলাকাবাসীর কাছে আহ্বান জানান। এ সময় এক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ৪টি (এক হালি) ডিম কবরস্থানের উন্নয়নে দান করেন।

মাহফিলের বিশেষ বক্তা মুফতি আশেকে এলাহী ওয়াজ-মাহফিল মঞ্চে আনুষ্ঠানিকভাবে ওই এক হালি ডিম বিক্রি করতে প্রকাশ্যে নিলামে তোলেন। ডিম কিনতে আগ্রহীরা শুরু করেন ২০০ টাকা দর দিয়ে। অনেকে হাজার টাকাও হাঁকান।

একপর্যায় হাসান বেপারী নামের এক ব্যক্তি ডিম চারটির দাম এক লাফে ১০ হাজার টাকা হাঁকান। পরে মুফতি আশেকে এলাহী সর্বোচ্চ দাম ওঠায় হাসান বেপারীকে ডিম চারটি তার হাতে তুলে দেওয়া হয়। মাহফিলে আসা সবার সামনেই নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এক হালি ডিম ১০ হাজার টাকায় কেনা নিয়ে হাসান বেপারী জানান, ডিমটি কেনা মুখ্য নয়, কবরস্থান উন্নয়নে শরিক হওয়াটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। তার প্রয়াত মা-বাবার জন্য সবার কাছে দোয়া কামনা ও কবরস্থান উন্নয়নে এই দান।

/এনএআর/
সম্পর্কিত
নারী এমপিদের নিয়ে ‘কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল’, বিচার দাবি রুমিন ফারহানার
ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল, ১৫ লাখ মানুষ সমাগমের আশা
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?