স্কুলছাত্রী জেসি হত্যায় বন্ধু বিজয় ৩ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২

মুন্সীগঞ্জের আলোচিত স্কুলছাত্রী জেসিকা মাহমুদ জেসি (১৬) হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ আদালতে তাকে হাজির করা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক এসএম শফিকুল ইসলাম। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  যশিতা ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে আসামিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ৩ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে স্কুলছাত্রী জেসিকা মাহমুদকে বাড়িতে ডেকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন বন্ধু বিজয় রহমান ও তার স্ত্রী আবিদা। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছেন বিজয়। এর মধ্যে ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে ছিলেন। পরে ধরা পড়ার ভয়ে রাজধানীতে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের