কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় সোয়া ৩ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা বেড়ে গেলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে ছোট-বড় প্রায় শতাধিক যানবাহন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি বন্ধ রাখা হয়। পাটুরিয়া থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। পরে কুয়াশার তীব্রতা কমে এলে সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

তিনি আরও জানান, সোয়া ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এ নৌপথে ছোট ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

/আরআর/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম