বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আব্দুর রশীদের ছেলে রাসেল (১৯) ও একই গ্রামের হোসেন আলী ছেলে শাকিল (১৮)। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, দুই বন্ধু মোটরসাইকেলে আমরাইদ বাজার থেকে কাপাসিয়া উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় বিপরীত থেকে আসা কিশোরগঞ্জগামী সাথী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা রাসেলকে মৃত বলে জানান। শাকিলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শাকিলের মৃত্যু হয়।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি