ডিবি পুলিশ পরিচয়ে গরুবাহী ট্রাক ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ২১:০০আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২১:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে গরুবাহী ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫টি গরু লুট করে নেওয়ার অভিযোগে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) ভোরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেফতার ছয় আসামি হলেন, তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার ভোর সাড়ে ৪টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ৭-৮ জনের একটি ডাকাত দল গরুবোঝাই একটি ট্রাক থামায়। ট্রাকটি দিনাজপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পরে ডাকাত দল পিস্তল ঠেকিয়ে ট্রাকচালকসহ গরু ব্যবসায়ীদের মাইক্রোবাসে তুলে হাত-পা বেঁধে ১৫টি গরুসহ ট্রাক লুট করে নিয়ে যায়। ট্রাকচালক ও ব্যবসায়ীদের কিছুটা দূরে সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার সড়কের পাশে ফেলে রেখে চলে যায় ডাকাতরা।

এসপি জানান, পরে গরু ব্যবসয়ী জমির হোসেনের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে প্রথমে আসামি তোফা মীর শাওন ও নাদিম হাসান আনিসকে পিস্তলসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করে। পরে তাদের মাধ্যমে লুট করা ১৫টি গরুসহ আরও চারটি অর্থাৎ মোট ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয় দিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে গরুর ট্রাক, মালবাহী ট্রাক, বিদেশফেরত যাত্রীদের কাছ থেকে সোনাসহ নগদ টাকা লুট করতো।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী