এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬

মাদারীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ০৮:৫৯আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩:৩৮

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন সুইটি (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মাসুদ মিয়া। সুইটির বাড়ি গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া গ্রামে।

নিহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাস

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের মধ্যে থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

এক্সপ্রেসওয়ে থেকে বাস পড়ে যায় খাদে

ওসি আরও জানান, আহত হয়েছেন বহু। হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

জাজিরা ফায়ার স্টেশনের সাব অফিসার শেখ আবুল হাসেম, ‘বাসের মধ্য থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

/আরআর/
টাইমলাইন: শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
১৯ মার্চ ২০২৩, ১৯:৩৩
১৯ মার্চ ২০২৩, ০৮:৫৯
এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি