শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সারি

মাদারীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১২:২১আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩:৩২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ রাখা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আনা হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর সারি করে লাশগুলো রাখা হয়। 

রবিবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে খুলনা থেকে ইমাদ পরিবহনের বাস ছাড়ে ঢাকার উদ্দেশে। শিবচরের কুতুবপুর এলাকায় বাসটি পৌঁছালে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাকবলিত বাস

আহত কয়েকজনকেও ভর্তি করা হয়েছে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে। দুর্ঘটনার খবর পাওয়ার পর স্বজনদের খুঁজতে অনেকেই ছুটে এসেছেন হাসপাতালে। তারা স্বজনদের খুঁজছেন।  

নিহতদের মধ্যে একজন সুইটি (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মাসুদ মিয়া। সুইটির বাড়ি গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া গ্রামে।

নিহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

হতাহতদের নেওয়া হয়েছে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, ঘটনাস্থলেই মারা গেছেন ১৪ জন। হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনা কেন ঘটলো তা তদন্ত করে দেখা হবে। এর জন্য আমরা তদন্ত কমিটি গঠন করবো।’

/আরআর/
টাইমলাইন: শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
১৯ মার্চ ২০২৩, ১৯:৩৩
১৯ মার্চ ২০২৩, ১২:২১
শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সারি
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান