শিবচরে দুর্ঘটনা: ঢামেকে নিহতদের একজন বাসের সুপারভাইজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ১৫:০২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:০৩

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিহত দুই জনের একজনের পরিচয় মিলেছে। তার নাম মিনহাজ বিশ্বাস (২২), তিনি ইমাদ পরিবহনের বাসের সুপারভাইজার ছিলেন।

এছাড়াও ঢামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহত আরও সাত জন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন, আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০), পংকজ কান্তি ঘোষ (৫০) ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।

নিহত মিনহাজের বাড়ি গোপালগঞ্জ সদর থানার পুরান মানিকদি গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান বিশ্বাস। দুই ভাই এক বোনের মধ্যে মিনহাজ ছিলেন ছোট।

মৃতের চাচাতো ভাই সাব্বির বিশ্বাস ঢামেকে এসে তার লাশ শনাক্ত করেছেন। তিনি বলেন, ‘মিনহাজ ইমাদ পরিবহনের সুপারভাইজার ছিলেন। গতকাল রাতে বাসা থেকে বের হয়েছিলেন ডিউটির উদ্দেশ্যে। আজ সকালে দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

এর আগে আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

/এআইবি/কেএইচ/ইউএস/
টাইমলাইন: শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
১৯ মার্চ ২০২৩, ১৯:৩৩
১৯ মার্চ ২০২৩, ১৫:০২
শিবচরে দুর্ঘটনা: ঢামেকে নিহতদের একজন বাসের সুপারভাইজার
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক