ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী

টাঙ্গাইল প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ০০:২২আপডেট : ২০ মার্চ ২০২৩, ০০:২২

টাঙ্গাইলের ভূঞাপুরে জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে ফেরার সময় আব্দুল মালেক নামের এক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ মার্চ) দুপুরে ভূঞাপুর জনতা ব্যাংকের নিচতলার সিঁড়িতে এই ঘটনা ঘটে।

আব্দুল মালেক ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের মৃত ইনছান আলীর ছেলে। জানা গেছে, তার দুই ছেলে ইতালি প্রবাসী। এ জন্য ছেলেরা তার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়। পরে সেই টাকা ভূঞাপুর জনতা ব্যাংক থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে উত্তোলন করতে যান। পরে ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নিচতলার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দুষ্কৃতিকারীরা তার মুখে স্প্রে মেরে ও হাতে আঘাত করে টাকাগুলো ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতিকারীরা আগ থেকেই তাকে টার্গেট করেছে। তবে ব্যাংকের নিচে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ব্যাংকের নিচতলায় মার্কেটে লোকজনও ঘটনাটি বুঝতে পারেননি।

টাকার মালিক আব্দুল মালেক জানান, টাকা ওঠানোর পর সিঁড়ি দিয়ে নামতেই ছয় জন ঘেরাও করে হাতে আঘাত করে। এ সময় তারা দ্রুত টাকাগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যারা ছিনতাই করেছে তাদের কয়েকজনকে চিনতে পেরেছি।

জনতা ব্যাংকের ভূঞাপুর শাখার ম্যানেজার লুৎফর রহমান জানান, মালেক ও তার স্ত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পরপরই ব্যাংক ত্যাগ করেন। এরপরই ব্যাংকের নিচের সিঁড়িতে ছিনতাইয়ের কবলে পড়েন।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও টাকার মালিকের সঙ্গে কথা বলেছে। এই ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী