বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

রাজবাড়ী প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৯:৪৯ আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:৪৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রাক্টর (স্থানীয়ভাবে তৈরি) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কলেজছাত্র সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে চয়ন মন্ডল কংকন (২২)। তিনি রাজবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঢোলজানি বাজার থেকে চয়ন মন্ডল ও তার মামাতো ভাই জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সমেন বিশ্বাস ধর্মতলা গ্রামের মধ্যে সড়ক দিয়ে আসছিলেন। ধর্মতলা এলাকায় পৌঁছালে বালুবাহী ওই গাড়ি তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল কর্মকর্তা ডা. হাসান মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সমেন বিশ্বাসকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই তুহিন বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। বালুবাহী ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি