পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১৯:৩১আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৪:৩০

পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ নির্মাণকাজ শেষ হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকালে সর্বশেষ বাকি থাকা সাত মিটার পথ ঢালাই দেওয়ার মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে এই রেলপথ নির্মাণকাজ শেষ হলো।

বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতুতে সাংবাদিকদের এ কথা বলেন রেল লিংক প্রকল্পের পরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, আজ বিকালে বাকি থাকা সাত মিটারে ঢালাইয়ের পর পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শেষ হলো। এই কাজটি শেষ করতে পারায় আমরা আনন্দিত। গত বছরের ২০ নভেম্বর আমরা কাজটি শুরু করেছিলাম। লক্ষ্যমাত্রা ছিল, চার মাসের মধ্যে মূল সেতুতে রেলপথ নির্মাণকাজ শেষ করবো।

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ

যথাসময়ে কাজ শেষ করায় পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজ ঢালাই শেষ করার পর ২-৩ দিন সময় লাগবে সিমেন্ট জমাট বাঁধতে। তারপর আমরা কিছু পরীক্ষা করবো। তারপরে একটি গ্যাংকার চালিয়ে পরীক্ষা করে দেখবো। 

পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, ৪ এপ্রিল রেলমন্ত্রী আমাদের সময় দিয়েছেন বিধায় সেদিন আমরা গ্যাংকার দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪১ কিলোমিটার রেলপথ পরীক্ষা করে দেখবো। এ পথে ডিজাইন-স্পিড ১২০ কিলোমিটার থাকলেও ৩০-৪০ কিলোমিটার বেগে পরীক্ষামূলক টেস্ট চালানো হবে।

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ

বিভিন্ন সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। এই প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো—ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের