মেয়ের শ্বশুরবাড়িতে বাবাকে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৮:০১আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮:০১

টাঙ্গাইলের মির্জাপুরে মেয়ের শ্বশুরবাড়িতে হাসান ওরফে হাসু মিয়া (৬২) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা দিকে উপজেলার ভাওয়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসু মিয়া মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী উত্তরপাড়া গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম দাবি করেন, মেয়ের জামাই প্রবাসে থাকায় তার পরিবারের লোকজন আমার মেয়ের প্রতি দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছিল। বিষয়টি নিয়ে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও দিয়েছি। তার শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ঘরের সামনে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। শুক্রবার সকালে বিষয়টি সমাধানের জন্য মেয়ের শ্বশুরবাড়ি যাই। এরপর সেখানে সমাধানের চেষ্টা করলে মেয়ের দেবর সজল, সজলের স্ত্রী শান্তা, সজলের বোন নিলুফা আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ের সজল লাঠি দিয়ে আমার স্বামীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান