পদ্মায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৮:৫৫আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহটি ভাসতে দেখে তারা দৌলতদিয়া নৌ-পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, মরদেহ উদ্ধার করা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ২০-২৫ দিন আগে মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

তিনি আরও জানান, অনুমান করা যাচ্ছে মরদেহটি পদ্মা ও যমুনা নদীর পশ্চিম দিক দিয়ে ভেসে এসেছে। মরদেহটি ৭ নম্বর ফেরিঘাটের পূর্ব পাশে বালুর চাতালের নিচে পাওয়া গেছে। অর্ধগলিত মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম