শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ২২:১০আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২:১০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশকে ভালোবাসলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবতে হবে। এ ছাড়া খেয়াল রাখতে হবে, কোনও শিক্ষার্থী যাতে খারাপ পথে না যায় এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়।’

শনিবার (১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর, পৌরসভা ও সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশকে ভালোবাসলে আপনাদের (শিক্ষক) দেশের সম্পর্কেও ভাবতে হবে। যাতে দেশ অগ্রগতি লাভ করতে পারে, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং চিকিৎসা ব্যবস্থা দৌড়গড়ায় পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার ব্যবস্থাও অনেক উন্নতি হয়ে গেছে। পাকিস্তানের সময় দেশে মাত্র ৮-১০ ইউনিভার্সিটি ছিল, কিন্তু বর্তমানে দেশে দেড়শটা ইউনিভার্সিটি আছে। আগে মেডিক্যাল কলেজ ছিল মাত্র আটটি, বর্তমানে মেডিক্যাল আছে ১১০টি এবং বতর্মানে দেশে প্রায় ৭০ হাজার বিদ্যালয় আছে।’

শিক্ষকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ায় শিক্ষা দিতে হবে। যাতে তারা সুন্দর চরিত্র গঠন করতে পারে। আজকাল পত্র-পত্রিকায় দেখি, ছোট ছোট পোলাপান কিশোর গ্যাং হয়ে গেছে। প্রত্যেক শিক্ষককে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।’

স্বাস্থ্যখাতে নারী উন্নয়নের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল, কিন্তু বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে। আপনাদের জ্ঞানার্থে বলি, স্বাস্থ্যসেবায় এমবিবিএসে যারা ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ হলো নারী। ডাক্তার নিয়োগেও প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি